সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

সিলেট ওসমানীতে চালো হচ্ছে নতুন আরো ওয়ার্ড : ডিজি নতুন নির্দেশনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে জেলার একমাত্র সরকারি এমএজি ওসমানী হাসপাতাল। প্রতিদিন রোগীর চাপে দিশেহারা হয়ে পড়েন কর্তব্যরত ডাক্তার,নার্সসহ অন্যান্যরা। হাসপাতালের মেঝেতে শুয়ে আছেন রোগীরা। বিছানায় যতজন রোগী তার চেয়ে অধিক পড়ে আছেন মেঝেতে। তীব্র শীতে কাতরাচ্ছেন তারা।
শনিবার (৫ জানুয়ারী) দুপুরে সিলেট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে এমন দৃশ্য দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সাথে সাথেই তিনি হাসপাতালটিতে নতুন একটি নারী সার্চারি ওয়ার্ড চালুর নির্দেশ দেন।
হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যের ডিজি এ প্রসঙ্গে বলেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ অঞ্চলের সব চেয়ে বড় চিকিৎসা সেবা প্রদানের জায়গা। এখানে সেবা ভালোভাবে দেওয়া হয় বলেই রোগীর এত চাপ। বিশেষ করে নারী সার্জারি ওয়ার্ডে দেখেছি রোগীর প্রচুর চাপ। এই প্রচন্ড শীতে রোগীদের মেঝেতে রাখতে হচ্ছে বাধ্য হয়ে। তাই নতুন পরিচালক সাহেবকে বলেছি- হাসপাতালের ওষুধের স্টোর থেকে ওষুধ সরিয়ে সেখানে যেনো আরেকটি ফিমেল সার্জারি ওয়ার্ড করা হয়। দুটি ওয়ার্ড হলে রোগীদের অমানবিক ভাবে রাখতে হবে না। আরও বেশি সংখ্যক রোগীকে সেবাও দেওয়া যাবে।
ওসমানী হাসপাতাল সূত্রে জানা যায়, ৯০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন প্রায় ১৫০০ রোগী। এছাড়া বর্হিবিভাগে প্রতিদিন সেবা নেন আরও প্রায় দুই হাজার। শয্যার তুলনায় রোগী প্রায় দিগুণ ভর্তি হওয়ায় অনেককে মেঝেতে রেখেই চিকিৎসা সেবা দেওযা হয়।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট ওসমানীতে চালো হচ্ছে নতুন আরো ওয়ার্ড : ডিজি নতুন নির্দেশনা

আপডেট সময় : ০৫:৩১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২