সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

জিন তাড়ানোর কথা বলে গৃহবধূকে নিয়ে উধাও কবিরাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২ ১৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘জিন তাড়ানোর’ কথা বলে এক গৃহবধূকে নিয়ে উধাও হয়েছেন কবিরাজ আজিম।

জানা যায়, শাহজাদপুর উপজেলার পাড় জামিরতা গ্রামের মৃত আমিরুল ইসলামের মেয়ে আছিয়া বেগমকে ৮ মাস আগে পার্শ্ববর্তী হামলাকোল গ্রামের গ্যাদন মিয়ার সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পরপরই আছিয়ার মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। পরে পার্শ্ববর্তী ডায়া গ্রামের আজিম কবিরাজের কাছে নিয়ে যান স্বজনরা।

আছিয়াকে জিনে ধরেছে বলে কবিরাজ আছিয়ার মাকে জানান। জিনের কবল থেকে আছিয়াকে মুক্ত করতে ২২ হাজার টাকাও দেন কবিরাজকে। দীর্ঘ দেড় মাস চিকিৎসার পর আরো টাকা দাবি করেন কবিরাজ। অসহায় মা সেই টাকা দিতে দিতে ব্যর্থ হলে গত ২৫ জানুয়ারি থেকে আছিয়াকে নিয়ে উধাও হন কবিরাজ।

এ বিষয়ে গৃহবধূ আছিয়ার মা আমেনা বেওয়া বলেন, চিকিৎসার অযুহাতে কবিরাজ আজিম আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে গেছে। আমার মেয়ে কোথায় আছে, কিভাবে আছে তাদের কোনো হদিস মিলছে না। আছিয়াকে না পেয়ে তার স্বামী ও শাশুড়ি চরম হতাশ হয়েছেন।

আছিয়ার খালু ইব্রাহিম জানান, ঘটনার দুদিন পর কবিরাজ আজিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে আছিয়াকে শিগগিরই বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে বলে নিশ্চয়তা দেয়। কিন্তু ঘটনার ১১ দিন অতিবাহিত হলেও কবিরাজ আজিমের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় নিজেই বাদী হয়ে শাহজাদপুর থানায় সাধারণ ডায়রি করেছি।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, ইব্রাহিম নামের একজন অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জিন তাড়ানোর কথা বলে গৃহবধূকে নিয়ে উধাও কবিরাজ

আপডেট সময় : ১০:০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২