সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় ছাত্রদলের সদস্য সচিব সোহাগের পদত্যাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হাওলাদার পদত্যাগ করেছেন। ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার উপজেলা ছাত্রদলের সদস্য সচিবের পদ থেকে অব্যহতি চেয়ে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠুর বরাবর দেওয়া পদত্যাগ পত্রে সোহাগ হাওলাদার পদত্যাগের কারন হিসেবে রাজনৈতিক প্রতিহিংসা,নিজ দলের নেতারা তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও তাকে হত্যার হুমকি দেওয়ার কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু বলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা,যুবদলের সভাপতি সুমন হাওলাদার ও ছাত্রদলের আহবায়ক মো.রুবেল হোসেন হাওলাদার বানারীপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহাগ হাওলাদারকে ডেকে নিয়ে তাদের মনোনীত নেতা-কর্মী নিয়ে গঠিত উপজেলার ৮ ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে তার জোরপূর্বক স্বাক্ষর নেয়া,বিভিন্ন সময় সোহাগের ওপর হামলা ও মৃত্যুপথযাত্রী বাবাসহ তার পরিবারকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ পাওয়া গেছে। সোহাগ দলের দুঃসময়ের ত্যাগী, পরিচ্ছন্ন ও পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়ে ৮ ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠন করতে চেয়েছিল। এসব কারনেই মূলত সোহাগ পদত্যাগপত্র জমা দিয়েছে বলে তিনি জানান। এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা এ অভিযোগ অস্বীকার করে বলেন,গত ২৯ ডিসেম্বর ভোলায় শ্বশুর বাড়ি এলাকায় দূর্ঘটনায় পা ভেঙ্গে যাওয়ার পর থেকে তিনি বানারীপাড়া পৌর শহরের নিজ বাসায় শয্যাশায়ী রয়েছেন। উপজেলা যুবদলের সভাপতি সুমন হাওলাদার ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রুবেল হোসেন হাওলাদারও তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ছাত্রদলের সদস্য সচিব সোহাগের পদত্যাগ

আপডেট সময় : ০৮:১৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২