সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

তালতলীতে বৌদ্ধ ধর্মীয়গুরু উ-সুগান্দা মহাথোরো অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলিল আহমেদ স্টাফ রিপোর্টার

হাজারো ভক্তের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বরগুনার তালতলী শ্রীমঙ্গল বৌদ্ধবিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত উ-সুগান্দা মহাথোরো অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার(৪ফেব্রুয়ারী) সকালে খাওয়াদাওয়া শেষে দুপুরে সইং নৃত্যের (শবদাহ নৃত্য) মধ্য দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়। পরে মহাসঙ্ঘদান, পিণ্ডদান, পঞ্চশীল প্রার্থনা আলোচনা সভা ও শেষে ডুমাবাজির মধ্য দিয়ে প্রয়াত মহাথেরোর দেহ সৎকার করা হয়।

পুরো অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে শত শত ধর্মপ্রাণ নরনারী অংশ নেন। এ ছাড়া পটুয়াখালী বরগুনা খাগড়াছড়ি বান্দরবান এলাকর বিভিন্ন বৌদ্ধ মন্দিরের বৌদ্ধ ভিক্ষুরা এতে অংশগ্রহণ করেন। প্রায়ত উসুগান্দাথোরের দেহ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শবদাহ অনুষ্ঠানস্থলে সইং নৃত্যের মাধ্যমে নিয়ে আসা হয়। নানা অনুষ্ঠান শেষে বিকেলে ডুমাবাজির মাধ্যমে (স্থানীয়ভাবে বাঁশ দিয়ে তৈরি এক প্রকার বারুদ ভর্তি গোলা) প্রয়াত বৌদ্ধ ভিক্ষুর দেহ সৎকার করা হয়।

উল্লেখ্য গত বছরের(২৯নভেম্বর)তালতলী উপজেলার অন্যতম উপজেলা শ্রীমঙ্গল বৌদ্ধবিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত উ-সুগান্দা মহাথোরো ৮৩বছর বয়েসে পরলোক গমন করেন। সনাতনি প্রক্রিয়ায় এতদিন বৌদ্ধ ভিক্ষুর দেহ বৌদ্ধ মন্দিরে কাচের কফিনে সংরক্ষণ করে রাখা ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তালতলীতে বৌদ্ধ ধর্মীয়গুরু উ-সুগান্দা মহাথোরো অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

আপডেট সময় : ০১:৫৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২