সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে আউটডোর সেবা বন্ধ !! ভর্তি রোগীর চাপ বেশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে বাড়ছে করোনা। আর এ রোগীর সংখ্যা বেশির ভাগ দেখা যাচ্ছে বৃদ্ধরা। ইতোমধ্যে হাসপাতালে ভর্তি রোগী সামাল দিতে (আউটডোর)-এ সেবা বন্ধ রাখা হয়েছে । বর্তমানে এ হাসপাতালে ৫৫ জন কোভিড রোগী চিকিৎসা নিচ্ছেন। আর আইসিইউতে ভর্তি আছেন ১২ জন। আইসিইউতে বয়স্ক ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী বেশী।
সিলেটে করোনার জন্য ডেডিকেটেড হাসপাতাল হচ্ছে শহীদ ডা: শামসুদ্দিন আহমদ হাসপাতাল। ২০২০ সালের মার্চে বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়ার পর থেকে ১০০ শয্যার এ হাসপাতালটি কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে আসছে। এ পর্যন্ত এ হাসপাতালে প্রায় ১০ হাজার কোভিড রোগী চিকিৎসা নিয়েছেন। ২০২১ সালের অক্টোবরের পর থেকে করোনার সংক্রমণ কমে আসায় হাসপাতালটি ফের আউটডোর খোলার সিদ্ধান্ত হয়। ২০২২ সারের জানুয়ারি থেকে চালু হয় আউটডোর সার্ভিস। কিন্তু ভর্তি রোগীর চাপ বাড়তে থাকায় মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী থেকে এ হাসপাতালের আউটডোর সেবা বন্ধ হয়ে গেছে।
এ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মিজানুর রহমান বন্ধ হবার বিষয়টি নিশ্চিত করে ছেন। জানা যায়, হাসপাতালটিতে প্রতিদিনই কোভিড রোগী ভর্তি হচ্ছে। মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী) বিকাল ৪টায় পর্যন্ত ৪ জন কোভিড রোগী ভর্তি হয়েছেন। সবমিলিয়ে ৫৫ জন কোভিড রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে আছেন ১২ জন। মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী) সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে ২ জন কোভিড রোগী মারা গেছেন জানিয়ে তিনি বলেন, তাদের হাসপাতালে অনেক গুরুতর রোগী ভর্তি আছেন। বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বয়স্ক রোগীর সংখ্যা বেশী। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। কোভিডের সংক্রমণ রোধে সকলকে সতর্ক হবার পরামর্শ দেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে আউটডোর সেবা বন্ধ !! ভর্তি রোগীর চাপ বেশি

আপডেট সময় : ১০:৩২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২