সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশাল সিটি মেয়র ও প্রধান নির্বাহীর বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

আদালতের নির্দেশ অমান্য করে শিশু পার্ক নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন নগরীর কাজিপাড়া এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. জালাল।

বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, আদালতের বিচারক রুবাইয়া আমেনা মামলা আমলে নিয়ে আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন। তিনি মামলার বরাত দিয়ে বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন নগরীর ২২ নং ওয়ার্ডের মধ্যে সাহান আরা আব্দুল্লাহ শিশুপার্ক নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

নগরীর কাজিপাড়া এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন হাওলাদারের (.০১৫০ একর) জমি নিয়ে বিরোধ থাকায় ২০১৯ সালে স্থিতিবস্থা জারি করেন আদালত। কিন্তু আদালতের সেই নির্দেশ উপেক্ষা করে মনোয়ার হোসেনের মালিকানাধীন মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ নামে ব্যবসা প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁঁড়িয়ে দেয় সিটি করপোরেশন।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগ থেকে জানা গেছে, সড়ক ও জনপথের মালিকানাধীন জমি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দখল করে মূল সড়কের পাশেই ঝুঁকিপূর্ণ স্থানে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর মা সাহান আরা আব্দুল্লাহর নামে শিশুপার্ক নির্মাণ করছে নগর কর্তৃপক্ষ। যেখানে পার্ক নির্মাণ করা হচ্ছে সেখান থেকে থ্রি হুইলার চলাচলের পথ ছিল।

বরিশাল সড়ক ও জনপথের সড়ক উপবিভাগ-১ এর উপবিভাগীয় প্রকৌশলী ফিরোজ আজম খান জানিয়েছেন, সিটি করপোরেশন সড়ক ও জনপথের জমিতে শিশুপার্ক নির্মাণ করলেও তারা কোনো অনুমতি নেয়নি। যেখানে পার্ক নির্মাণ করছে তা সিটি করপোরেশনের জমি নয়, সওজের জমি। ইতোমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল সিটি মেয়র ও প্রধান নির্বাহীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১১:৫০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২