সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে শীতার্ত মানুষের মাঝে পুলিশের কম্বল বিতরণ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ ৫৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :সেবাই পুলিশের ধর্ম, এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির নলছিটি থানা পুলিশের উদ্যেগে শীতার্ত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নলছিটি থানা পুলিশের আয়োজনে শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা পুলিশের সদর সার্কেল প্রশান্ত কুমার দে ও নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুঃ আতাউর রহমান।
এছাড়াও নলছিটি থানার ওসি তদন্ত, এস.আই,এ.এস.আইসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

























