সংবাদ শিরোনাম ::
বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

বাবাকে ফোন করে হোটেলের ছয়তলা থেকে মডেলের ঝাঁপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক
ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ভারতের রাজস্থানের উঠতি মডেল গুনগুন উপাধ্যায়। শনিবার (২৯ জানুয়ারি) রাতে যোধপুরের একটি হোটেলের ছয় তলার বারান্দা থেকে ঝাঁপ দেওয়ার আগে তিনি বাবাকে ফোন করে বলেন, ‘আমি নিজেকে শেষ করে দিচ্ছি। আমি চলে গেলে আমার মুখের দিকে তাকিও।’

পুলিশ সূত্রে জানা যায়, উঠতি মডেল গুনগুন উপাধ্যায় শনিবার রাতে উদয়পুর থেকে যোধপুরের একটি হোটেলে যান। ওই হোটেলের ছয় তলার বারান্দা থেকে তিনি ঝাঁপ দেন। ঝাঁপ দেওয়ার আগে তিনি বাবাকে ফোনও করেন।

গুনগুনের বাবা গণেশ উপাধ্যায় সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ওই হোটেলে পৌঁছায়। কিন্তু তত ক্ষণে গুনগুন ঝাঁপ দিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুনগুনের বুকে চোট রয়েছে। পায়ের হাড় ভেঙেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার প্রচুর রক্তক্ষরণ হওয়ার ফলে তাকে টানা রক্ত দিতে হচ্ছে।

তবে কেন সে কেন আত্মহত্যার চেষ্টা করল, তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এখনও গুনগুন কিছু বলার অবস্থায় নেই। জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করে কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবাকে ফোন করে হোটেলের ছয়তলা থেকে মডেলের ঝাঁপ

আপডেট সময় : ০৮:২৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২