সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঘোড়াঘাটে রিসান হত্যার রহস্য উদঘাটন,গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘোড়াঘাট(দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুর জেলার ঘোড়াঘাটে রিসান হত্যা মামলার ছায়া তদন্ত শুরুর ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার রহস্য উদঘাটনসহ এর সাথে জড়িত আসামি স্বাধীন উদ্দিন এবং তার সহযোগী দুই কিশোরকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
৩১ জানুয়ারি সোমবার বেলা আড়াইটার দিকে রংপুর র্যাব-১৩ এর অস্থায়ী সদর দফতর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান উপ-অধিনায়ক মেজর সৈয়দ মইদুল ইসলাম।
তিনি জানান, ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামের পাঁচ মাথা মোড়ের কাছে পরিত্যক্ত একটি হোটেলে ২৯ জানুয়ারি শনিবার রাতে দুর্বৃত্তরা অষ্টম শ্রেণী পড়ুয়া রিসান নামে এক কিশোরকে পায়ের রগ ও গলা কেটে হত্যা করে রেখে যায়। পরে নিহতের মা রুমিজা খাতুন তার একমাত্র ছেলের লাশ শনাক্ত করেন। রিসান রাণীগঞ্জ বাজারস্থ আল-হেরা ইসলামী প্রি-ক্যাডেট স্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি রাণীগঞ্জ বাজারে একটি ভ্রাম্যমাণ খাবার হোটেলে খন্ডকালিন সহযোগী হিসেবে কাজ করত।
নিহতের মায়ের উদ্ধৃতি দিয়ে র্যাব-১৩ এর উপ-অধিনায়ক জানান, গত ২৮ জানুয়ারি শুক্রবার রাতে রিসান তার বাবার ওষুধ কেনার জন্য রানীগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হয়। এর পর দীর্ঘ সময় ্অতিবাহিত হয়ে গেলেও সে বাসায় না ফেরায় তার জন্য অপেক্ষা করে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে লোকজনের মুখে শুনে ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ দেখতে পান মা রুমিজা। পরে তিনি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
তিনি জানান, আসামি স্বাধীন দশ মাস আগে রিসানকে সুদের ওপর টাকা ধার দেন। রিসান প্রথম তিন মাস সুদের টাকা পরিশোধ করলেও পরবর্তীতে সুদের টাকাসহ মূল টাকা ফেরত দিতে ব্যর্থ হন। এই অর্থনৈতিক লেনদেনকে ঘিরে রিসানের সঙ্গে স্বাধীনের দ্বন্দ্ব বাধে। এ ছাড়া রিসানের কাছে তার মায়ের গচ্ছিত ২০ হাজার টাকা থাকার বিষয়টিও জানত স্বাধীন। এরই জের ধরে গত ২৭ জানুয়ারি স্বাধীন তার দুই কিশোর বন্ধুকে সঙ্গে নিয়ে রিসানকে হত্যার পরিকল্পনা করেন।পরিকল্পনা অনুযায়ী ২৮ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে আসামি স্বাধীন তার কিশোর বন্ধুদের মাধ্যমে রিসানকে রাণীগঞ্জ বাজারে তার পানের দোকানে ডেকে নিয়ে আসলে তাদেরকে ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ী গ্রামের পাঁচ মাথা মোড়ের নিকট পরিত্যক্ত হোটেলে যেতে বলেন। পরবর্তীতে হত্যার মূল পরিকল্পনাকারী স্বাধীন তার পানের দোকান বন্ধ করে আনুমানিক সোয়া দশটার দিকে ঘটনাস্থলে যান।
সেখানে আসামি স্বাধীন পাওনা টাকা ফেরত চেয়ে না পেলে রাগান্বিত হয়ে তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে রিসানের গলা কেটে দেয়। এ সময় রিসান চিৎকার করলে স্বাধীনের এক কিশোর বন্ধু রিসানের মুখের ভেতর বালু দিয়ে চেপে ধরে এবং অপর কিশোর তার হাতে থাকা ধারাল ছুরি দিয়ে তার পায়ের রগ কেটে দেয়। পরে পৌনে ১১টার দিকে রিসানকে রেখে তারা পালিয়ে যায় বলে জানান র্যাব-১৩ এর উপ-অধিনায়ক। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।গ্রেফতারকৃত স্বাধীন ও তার সহযোগী ২ কিশোরদের স্বীকারোক্তি ্অনুযায়ী রিসান হত্যায় ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করেছে র‌্যাব ও থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে রিসান হত্যার রহস্য উদঘাটন,গ্রেফতার ৩

আপডেট সময় : ০৯:৫১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২