সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বিমানবন্দরে ইয়াবাসহ ধরা পড়লেন ইউপি চেয়ারম্যান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : সিগারেটের প্যাকেটে ইয়াবা বহন করে নিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে ধরা পড়লেন। এরপর সেই ইয়াবা গিলে ফেলেও রক্ষা পাননি ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ খান। তাকে বিমানবন্দর কর্তৃপক্ষের দায়ের করা মামলায় জেলহাজতে যেতেই হলো।

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহমেদ তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার। তিনি বলেন, ‘বিমানবন্দর ব্যবস্থাপক গত রাতে একটি লিখিত অভিযোগসহ চেয়ারম্যান আবু সাঈদ খানকে পুলিশে সোপার্দ করেন। যে অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয় এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়’।

থানায় দেওয়া বিমানবন্দর ব্যবস্থাপক মো. আব্দুর রহিম তালুকদারের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৩টা ৪০ মিনিটে বরিশাল থেকে ঢাকাগামী নভো এয়ার বিমানের যাত্রী ছিলেন আবু সাঈদ খান। বিমানবন্দরের সর্বশেষ চেকিং গেট অতিক্রমকালে স্ক্যানার মেশিনের পরীক্ষার মাধ্যমে আবু সাঈদ খানের ব্যাগে লাইটার দেখতে পাওয়া যায়। এরপর তাকে লাইটারটি বের করতে বললে তিনি নেই বলে জানান। তারপর ব্যাগটি আবার মেশিনে দেওয়া হলে লাইটারের পজিশন নিশ্চিত করা হয়। এরপর আবু সাঈদ খান ব্যাগটির মধ্য থেকে হলিউড ব্রান্ডের একটি সিগারেটের প্যাকেট বের করেন, যার মধ্যে লাইটারটি ছিল। লাইটার ফেলার সময় নিরাপত্তাকর্মীরা দেখতে পান সিগারেটের প্যাকেটের মধ্যে কালো কার্বনে মোড়ানো কিছু একটা আছে। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে আবু সাঈদ খান কার্বনে মোড়ানো বস্তুটি বের করে খেয়ে ফেলেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি বিমানবন্দর নিরাপত্তাকর্মীদের কাছে স্বীকার করেন, ওর ভেতরে ইয়াবা ছিল।

বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিভিল এভিয়েশন সদর দপ্তরে অবহিত করা হলে আবু সাঈদ খানের বোর্ডিং বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে বিমানবন্দর ব্যবস্থাপক মো. আব্দুর রহিম তালুকদার ‘বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় মাদকসহ যাওয়ার চেষ্টা করা ও আলামত সনষ্ট করার অভিযোগে’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন। পাশাপাশি যাত্রী আবু সাঈদ খানকে পুলিশের হাতে সোপার্দ করেন।

এরপর পুলিশ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিমানবন্দরে ইয়াবাসহ ধরা পড়লেন ইউপি চেয়ারম্যান

আপডেট সময় : ০৫:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২