সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাসের নিচে মোটরসাইকেল ঢুকে যুবক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাসের নিচে মোটরসাইকেল ঢুকে যুবক নিহত মোটরসাইকেলটির সামনের চাকা বাসের সামনের দিক থেকে নিচে ঢুকে যায়
বাগেরহাটের মোংলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর আরোহী। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে দিগরাজ এলাকায় নৌবাহিনীর ঘাঁটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাজন (৩৫)। তিনি খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকার আ. রবের ছেলে। আহত রাসেল (৩০) একই এলাকার মো. বুলবুলের ছেলে।

পুলিশ ও বন্দর হাসপাতাল সূত্র জানায়, মোংলাগামী যাত্রীবাহী বাস ও খুলনাগামী মোটরসাইকেলের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটির সামনের চাকা বাসের সামনের দিক থেকে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই চালক রাজন (৩৫) মারা যান।

এ সময় গুরুতর আহত হন রাজনের সঙ্গে থাকা আরোহী রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বন্দর হাসপাতালে নেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মোংলা বন্দর হাসপাতালের চিকিৎসক গোলাম রাব্বী প্রিন্স বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানো হয়েছে।

মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) জ্যোতির্ময় ফৌজদার বলেন, খবর পেয়ে বাসটি আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসের নিচে মোটরসাইকেল ঢুকে যুবক নিহত

আপডেট সময় : ০৩:১৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২