সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বারো বছর হলেই টিকা, চল্লিশে বুস্টার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

এখন থেকে ৪০ বছরের উর্ধ্বে দুই ডোজ করোনার টিকা নেয়া সবাই বুস্টার ডোজ নিতে পারবেন। এছাড়া শুধু শিক্ষার্থী নয় ১২ বছরের উর্ধ্বে সবাইকে টিকা দেয়া হবে। রোববার সকালে মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এ তথ্য জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে ৫০ বছরের উর্ধ্বে বুস্টার ডোজ দেয়া হলেও এখন থেকে বয়স আরো কমিয়ে ৪০ বছর করা হয়েছে। চলতি মাসে ৩ কোটি ৪০ লাখ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। বাংলাদেশের নাগরিক যাদের বয়স ১২ বছরের বেশি তাদের সবাইকে টিকা দেয়া হবে বলেও জানান জাহিদ মালেক।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৫ কোটি ৭০ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। এর মধে প্রথম ডোজ নিয়েছেন ৯ কোটি ৭০ লাখ এবং দ্বিতীয় ডোজ ৬ কোটির কিছু বেশি।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বর্তমানে পরীক্ষার মাধ্যমে করোনার আক্রান্তের যে সংখ্যা পাওয়া যাচ্ছে প্রকৃত পক্ষে সংক্রমণ আরো বেশি। কারণ অনেকেই করোনার টেস্ট করাতে চায় না।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ জানিয়ে বলেন, বাণিজ্যমেলা, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে কোনো স্বাস্থ্যবিধি না মেনেই ঘুরে বেড়াচ্ছে সবাই।

সরকার গত মাস থেকে করোনা টিকার নিয়মিত কেন্দ্রগুলোতে বুস্টার ডোজ দেয়া শুরু করে। প্রথমে ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির কর্মীদের বুস্টার ডোজ দেয়া শুরু হয়।

দ্বিতীয় ডোজ পাওয়ার ছয় মাস পরই শুধু বুস্টার ডোজ নেয়া যাচ্ছে। এজন্য নতুন করে নিবন্ধনের দরকার হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বারো বছর হলেই টিকা, চল্লিশে বুস্টার

আপডেট সময় : ১০:০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২