কাঠালিয়ার আমুয়া বাজারে ভয়বাহ অগ্নিকান্ডে ৭টি দোকান পুরেছাই কোটি টাকার ক্ষতি
- আপডেট সময় : ০৩:৫৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২ ৯১ বার পড়া হয়েছে

মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠির কাঠালিয়ায় আমুয়া বাজারে ২৮ জানুয়ারি রাত ১২ টার দিকে বাজারে দোকানে আগুন লাগে। এতে ৭ টা দোকান পুরে ছাই হয়ে যায়। স্থানীয়রা ধারনা করেন প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। কাঠালিয়া ও বামনা ফায়ারসার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় । খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরির্দশন করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও থানা অফিসার ইনর্চাজ মো: মুরাদ আলী। বাজার ব্যবসায়ী সঞ্জায় রায় বলেন, রাত ১২ টার দিকে আগুন আগুন বলে বাজারের পাহারাদাররা চিৎকার করে শুনে আমরা বাজারে প্রতিটি মসজিদের মাইকে সবাইকে সর্তক করে দিয়ে ফায়ার সার্ভিসে ফোন করি। আগুনে মাসুদ এর জুতার গোডাউন , পলাশ কম্পিউটার, সুমন বইঘর, জাকির গোলদার ঔষধ, বাবুল দে (ফুক্কা দে) জুতা ও গার্মেন্টস, নেছার আলীর মিস্টি ও হোটেল, বাবুর গার্মেন্টস দোকান (আংশিক)পুরে যায়। কিভাবে আগুনের সুত্রপাত এবং কোন জায়গা থেকে আগুন লাগেছে তার অনুসন্ধান চলছে।

























