সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

দেশে করোনায় মৃত্যু ফের বাড়ল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সারা দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩০৮ জনে। শুক্রবার ২৮ জানুয়ারি বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ১৫ হাজার ৪৪০ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ৪৬ হাজার ২৬৮ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬২ হাজার ৩৬৯ জন।

এর আগে, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) করোনা আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছিল। এদিন ভাইরাসটিতে আক্রান্ত শনাক্ত ১৫ হাজার ৮০৭ জন।

এদিকে, করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৯৫ হাজার ৪৬৬ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৬৩ জনের।

এর আগে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিল ৩৫ লাখ ২০ হাজার ৫৪৯ জন। একই সময়ে মৃত্যু হয় ১০ হাজার ৬৪২ জনের।

এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৬ কোটি ৬৫ লাখ ৭৬ হাজার ২৯২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ লাখ ৫৫ হাজার ৯৪৮ জনে। আর সুস্থ হয়েছেন ২৮ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৩৬ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৩৩৩ জন। মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ২ হাজার ১৪০ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৬ লাখ ২০ হাজার ১৯৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৯২ হাজার ৩৫৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৯২২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২৫ হাজার ১৬৯ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক কোটি ৮১ লাখ ২২ হাজার ৭২৪ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩০ হাজার ১৫ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন এক কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৪০ জন।

আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশে অবস্থান দাঁড়িয়েছে ৩৮তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশে করোনায় মৃত্যু ফের বাড়ল

আপডেট সময় : ১২:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২