সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

সাব-রেজিস্ট্রির অফিস সহকারীর ড্রয়ারে মিললো ৩ লাখ টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী জান্নাতুল আক্তারের (৪৯) ড্রয়ার হতে ৩ লাখ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম।

বুধবার (২৬ জানুয়ারি) দুদক তসমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পারের নেতৃত্বে জমির দলিলের নকল প্রদানে ঘুস দাবির অভিযোগে ওই অফিসে অভিযান চালায় দুদক টিম।

দুদকের জনসংযোগ দপ্তর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক জানায়, তাৎক্ষণিকভাবে তিনি (জান্নাতুল আক্তার) টাকার উৎস সম্পর্কে গ্রহণযোগ্য ব্যাখ্যা ও রেকর্ডপত্র দিতে অসমর্থ হন। দুদক টিম জানতে পারে বুধবার সাব-রেজিস্ট্রার অফিসে মোট ২৮৩টি দলিল রেজিস্ট্রেশনের জন্য জমা পড়ে।

দুদক জানায়, বর্তমানে সাব-রেজিস্ট্রি অফিসে নগদে কোনো ধরনের ফি/টাকা নেওয়ার বিধান নেই। দলিল রেজিস্ট্রেশনের ফি পে-আর্ডারের মাধ্যমে গ্রহণ করা হয়ে থাকে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অব্যাখ্যায়িত টাকা ঘুষের অর্থ বলে দুদক টিমের নিকট প্রতীয়মান হয়।

আরও জানা গেছে, দৌলতপুরের সাব-রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সুব্রত কুমার সিংহ; যার মূল পোস্টিং কুষ্টিয়া সদরের সাব-রেজিস্ট্রার অফিসে। অর্থ উদ্ধারের ব্যাপারে দুদক টিম মামলা দায়েরর সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে।

মামলা দায়েরের প্রক্রিয়া চলমান থাকায় অভিযুক্ত জান্নাতুল আক্তারকে দৌলতপুর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাব-রেজিস্ট্রির অফিস সহকারীর ড্রয়ারে মিললো ৩ লাখ টাকা

আপডেট সময় : ০৯:৫২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২