সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

আইপিএল নিলামে ২ কোটি ভিত্তিমূল্যে সাকিব-মোস্তাফিজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের জন্য নতুন করে আরও দুটি দল যুক্ত করা হয়েছে। নতুন আসরের জন্য আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম।

২০২২ আসরের নিলামের জন্য নিবন্ধন করেছেন মোট ১ হাজার ২১৪ জন খেলোয়াড়। ৮৯৬ জন ভারতীয়র সঙ্গে রয়েছেন ৩১৮ জন বিদেশি। এদের মধ্যে রয়েছে ২৭০ জন নতুন খেলোয়াড় ও ৪১ জন অ্যাসোসিয়েট দেশের খেলোয়াড়।

আসছে আসরের নিলামে রয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দুজনই আইপিএলের নিয়মিত মুখ। সবশেষ আসরে সাকিব খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, মোস্তাফিজ খেলেছিলেন রাজস্থান রয়্যালসে।

সাকিব-মোস্তাফিজ দুজনকে রাখা হয়েছে ২ কোটি রুপি ভিত্তিমূলের ক্যাটাগরিতে। নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্য ক্রিকেটারদের মধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ১৭ জন, ৩২ জন রয়েছেন বিদেশি ক্রিকেটার।

গত আসরে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি, মোস্তাফিজের ছিল ১ কোটি রুপি। এবার দুজনকেই রাখা হয়েছে একই ক্যাটাগরিতে। আসন্ন টুর্নামেন্ট ৮ দলের পরিবর্তে ১০ দলে হবে।

দুই বাংলাদেশি ছাড়াও বিদেশি ক্যাটাগরির তালিকায় রয়েছেন প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, ফাপ ডু-প্লেসিস, কুইন্টন ডি কক, কাগিসু রাবাদা ও ডোয়াইন ব্রাভো।

তবে নিলামের আগে ৩৩ জন খেলোয়াড়কে রিটেনশনে ধরে রেখেছে দলগুলো। যার জন্য খরচ হয়েছে ৩৩৮ কোটি। পুরনো ৮টি দল ধরে রেখেছে ২৭ জনকে। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি নিয়েছে ৬ জনকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইপিএল নিলামে ২ কোটি ভিত্তিমূল্যে সাকিব-মোস্তাফিজ

আপডেট সময় : ১১:১৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২