সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তামাকজাত দ্রব্যে করারোপ দাবি এমপিদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্লামেন্ট মেম্বার’স ক্লাবে আয়োজিত ‘জনস্বাস্থ্য উন্নয়নে প্রত্যাশিত তামাক কর ব্যবস্থাপনা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী বাজেটে জনস্বাস্থ্য সুরক্ষায় ও সরকারের রাজস্ব বৃদ্ধিতে সবধরনের তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট হারে করারোপের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা।
এ সময় সংসদ সদস্যরা বলেন, তামাক সেবনের জন্য প্রতি বছর দক্ষিণ এশিয়ায় ১.৫ মিলিয়ন অর্থাৎ ১৫ লাখ মানুষ মারা যাচ্ছে। অথচ এ মৃত্যু প্রতিরোধযোগ্য। নতুনদের তামাকে ব্যবহার থেকে বিরত রাখতে করারোপের পাাপাশি তামাক চাষের জমিগুলোকে তালিকাভুক্ত করে নানা প্রণোদনা দিয়ে কৃষকদের তামাক চাষ থেকে বিরত করতে হবে। প্রতি বছর ১৮ লাখ মানুষকে তামাক থেকে যদি বিরত রাখা না যায় তবে আমরা এসডিজি লক্ষ্যে পৌঁছাতে পারব না। এ সময় তামাক নিরোধে একটি জাতীয় কর নীতি প্রণয়নেরও দাবি জানানো হয়।

শনিবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার’স ক্লাবে দ্য ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি) এ আলোচনা সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের এমপি মো. সামসুল হক টুকু।

বক্তব্য রাখেন বিএনপির এমপি মো. হারুনুর রশিদ, সংরক্ষিত নারী আসনের এমপি আবিদা আঞ্জুম মিতা, ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন সরকারি দলের ডা. হাবিবে মিল্লাত এমপি, রানা মোহাম্মদ সোয়াইল এমপি ও সংরক্ষিত নারী আসনের অপরাজিতা হক এমপি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এস এম আব্দুল্লাহ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এর সমন্বয়কারী হোসেন আলী খন্দকার, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. শাহাদৎ হোসেন মাহমুদ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র শাহা, হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ড. সোহেল রেজা চৌধুরী, ক্যান্সার সোসাইটির সাধারণ সম্পাদক মহিউদ্দীন ফারুক, ভাইটাল স্ট্রাটেজিসের প্রোগ্রাম হেড মো. শফিকুল ইসলাম, দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক অ্যাডভোকেট সৈয়দ মাহবুবুল আলম ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রুমানা হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তামাকজাত দ্রব্যে করারোপ দাবি এমপিদের

আপডেট সময় : ০৪:৫৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২