সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাউফলে এক কিলোমিটারের মধ্যেই ঝুঁকিপূর্ণ দুই সেতু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ পটুয়াখালীর বাউফল উপজেলা সদর ইউনিয়নের পূর্ব জৌতা গ্রামে এক কিলোমিটারের মধ্যে দুটি ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছেন। প্রায় একযুগ ধরে সেতু দুটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ওই এলাকার জনসাধারণ ও স্কুলশিক্ষার্থীরা। তবু ঝুঁকিপূর্ণ সেতু মেরামতের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

সংশ্লিষ্টসূত্র জানায়, ২০০২ সালে পূর্ব জৌতা গ্রামের ৭নং ওয়ার্ডে বাউফল-নওমালা খালের ওপর এক কিলোমিটারের ব্যবধানে দুটি আয়রন সেতু নির্মাণ করা হয়। নির্মাণের কিছু দিনের মাথায় দুটি সেতুর স্লিপার ভেঙে চলাচল অযোগ্য হয়ে পড়ে। এর পর আর সংস্কার না করায় বর্তমানে সেতু দুটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। প্রয়োজনের তাগিদে ওই এলাকার মানুষ সেতু দুটির ওপর বাঁশের সাঁকো তৈরি করে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।

পূর্ব জৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, প্রতিদিন ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ সেতু পারাপার হয়। সে ক্ষেত্রে যে কোনো সময় হতাহতের ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী বলেন, সেতু দুটি মেরামতের দাবি দীর্ঘদিনের। কিন্তু কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে কোনো মাথাব্যথা নেই। এলাকাবাসীর উদ্যোগে আমরা সেতুর ওপর বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছি। আমরা দ্রুত সেতু দুটি মেরামত করার দাবি জানাই।

এ বিষয় এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী মো. সুলতান হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। সেতু দুটি পরিদর্শন করে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাউফলে এক কিলোমিটারের মধ্যেই ঝুঁকিপূর্ণ দুই সেতু

আপডেট সময় : ০৩:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২