সংবাদ শিরোনাম ::
পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান ১১দলীয় ঐক্যজোট ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু

রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের নানা অনিয়ম আর দূর্নীতি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে এমপিও ভুক্তির নামে কোটি কোটি টাকা লোপাটের সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের জেরে গত ১০-১২-২১ ইং তারিখে দুদক একটি তদন্ত পত্র প্রেরণ করেন মন্ত্রণালয়ে। সেই পত্রের পরিপ্রেক্ষিতে গত ১২ জানুয়ারি-২২ ইং তারিখে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেন শিক্ষা মন্ত্রণালয়। উক্ত কমিটিতে আছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ, এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (শারীরিক শিক্ষা) ও সহকারী পরিচালক। পত্রে কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত প্রতিবেদন করে জমা দেওয়ার নির্দেশনা আছে। মন্ত্রণালয়ের পক্ষে তদন্তের নির্দেশ প্রদান করেন আঞ্চলিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোঃ এনামুল হক হাওলাদার।
উল্লেখ্য যে, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও) ভুক্তির নামে রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসে কোটি কোটি টাকার বাণিজ্যের অভিযোগ পাওয়া যায়। বিভাগের আট জেলায় গত এক বছরে আড়াই হাজার শিক্ষককে এমপিওভুক্ত করতে ঘুষ লেনদেন হয়েছে প্রায় সাড়ে ১২ কোটি টাকা। শিক্ষা অফিসের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেন ও সহকারী পরিচালক ড. আবু রেজা আজাদ এসব দুর্নীতি করেছেন বলেও অভিযোগ উঠে এসেছে বিভিন্ন পত্রিকায়।
তদন্তের বিষয়ে জানতে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেককে ফোন দেওয়া হলে তিনি বলেন এ বিষয়ে একটি চিঠি গতকাল পেয়েছি। তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।
প্রসংগত, রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের পরিচালক অধ্যাপক ড. কামাল হোসেন ও সহকারী পরিচালক ড. আবু রেজা আজাদ এর নানা অনিয়ম দুর্নীতি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের নামে মিথ্যা মামলা করেন তাঁরা। ঐ সাংবাদিক হলেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ফারুক আহমেদ। মামলার প্রতিবাদে ৩১ অক্টোবর-২১ ইং সালে তাদের বিরুদ্ধে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব মানববন্ধন ও উক্ত কর্মকর্তাদের অপসারণ দাবি করা হয়।
এদিকে গত ১০ ডিসেম্বর-২১ ইং তারিখে উক্ত কর্মকর্তাদের নানা অনিয়ম ও হয়রানির প্রতিবাদে তাদের অপসারণ দাবিতে রাজশাহী কলেজ শিক্ষক সমিতিও সংবাদ সম্মেলন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু

আপডেট সময় : ০৭:১৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২