সংবাদ শিরোনাম ::
বিষ প্রয়োগে মাছ শিকার ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২ ৯০ বার পড়া হয়েছে

মোঃ বশির উদ্দিন
বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পান্ডব নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
১৯শে জনুয়ারি বুধবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । এতে জাহিদ নামের একজন মৎসজীবীকে হাতে নাতে ধরে ৫০০০/= হাজার টাকা জরিমানা করাহয়। বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত ও
মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আবুজর মোঃ ইজাজুল হক। এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোঃ রাকিব হাসান। এবিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক সংবাদ মাধ্যম কে জানান বিষ প্রয়োগ করে মাছ শিকার করা দন্ডনীয় অপরাধ। তাকে বিষ প্রয়োগের অপরাধেই আইনের আওতায় আনা হয়েছে।


























