সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

কালকিনি সেই সেতুর সংযোগ সড়কে মাটি ভরাট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২ ৫৩ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালকিনি খালের সেতুর সংযোগ সড়কে মাটি ভরাট করা হয়েছে।

এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় সেতুর সংযোগ সড়কটি সংস্কার করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দা মোঃ শাহ আলম মোল্লা ও আলমগীর খান বরিশাল প্রতিদিন পত্রিকার প্রতিনিধি কে জানান, পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয়দের চলাচলের জন্য চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান সবুজ খুব দ্রুত কাজটি করেছেন। তাই এলাকাবাসীর পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য ২০১৯- ২০ অর্থবছরে স্থানীয় সরকারের সহায়তা প্রকল্প ( এলজিএসপি-৩) অর্থায়নে এবং ইউপি চেয়ারম্যানের বাস্তবায়নে চাঁদপাশা ইউনিয়নের পশ্চিম কোলচর ও বায়লাখালী গ্রামের মোঃ গফুর মৃধার বাড়ির সামনে কালকিনি খালের ওপর ১ লাখ টাকা ব্যয়ে ৫০ ফুটের আয়রন সেতু নির্মাণ করা হয়। প্রায় ১ বছর পার হলেও পরিষদের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান সবুজ সংযোগ সড়কের মাটির কাজ রহস্যজনক কারণে শেষ না করায় এলাকার মানুষের ভোগান্তি বেড়েছে। এতে চলাচলে দুর্ভোগে পড়েন এলাকাবাসী।

এ নিয়ে ১৮জানুয়ারি দৈনিক বরিশাল প্রতিদিন পত্রিকায় সচিত্র সংবাদ প্রকাশ হলে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে। পরে মঙ্গলবার চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান সবুজ এর নেতৃত্বে তাৎক্ষণিকভাবে সড়কের মাটি ভরাট করা হয়েছে।

বুধবার সকালে সেতু ও সংযোগ সড়ক পরিদর্শন কালে চেয়ারম্যান আনিছুর রহমান সবুজ বলেন, এলাকার লোকজন মাটি দিতে না চাওয়ায় এবং বর্ষামৌসুমে খালে পানি থাকায় মাটি ভরাট করা সম্ভব হয়নি। তাই একটু বিলম্ব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালকিনি সেই সেতুর সংযোগ সড়কে মাটি ভরাট

আপডেট সময় : ০৪:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২