সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়লে অনলাইন ক্লাস : শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণের কারণে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছে না সরকার। তবে পরিস্থিতি নাজুক হয়ে পড়লে অনলাইন ক্লাস চালু করা হতে পারে। তিনি বলেন, যদি এমন হয় যে শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, ক্লাস চালু রাখা সম্ভব নয়, সে ক্ষেত্রে অনলাইন ক্লাসে যেতে হবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেছেন, আমরা এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না। এমন হারে ছড়িয়ে পড়ছে, এটা তো সব জায়গায়, শিক্ষার্থীরা বাড়িতে থাকলেও তো সংক্রমিত হবে।

তিনি বলেন, আমাদের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কিছু সংক্রমণ হয়েছে। তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে বা আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে, সে ব্যবস্থা করা হয়েছে।

এখন পর্যন্ত ঠিক আছে, আমরা পর্যবেক্ষণ করছি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে আগেও বসেছি। হয়তো আগামী দুই-একদিনের মধ্যে আবার বসবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমণ ছড়িয়ে পড়লে অনলাইন ক্লাস : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২