সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহতের নাম মীর আব্দুল হান্নান (৫৮)। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়। গ্রামের বাড়ি সাতক্ষীরায় যাওয়ার পথে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি।

মীর আবদুল হান্নান আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপপরিদর্শক (এএসআই) ছিলেন।

আবদুল হান্নানের স্ত্রীর বড় ভাই আবদুল মোমেন সংবাদমাধ্যমকে বলেন, আবদুল হান্নান কর্মস্থল থেকে ছুটি নিয়ে রবিবার দুপুরে শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে বাসে চড়েন। বাসটি কেরানীগঞ্জের ঘাটারচর গেলে অচেতন হয়ে পড়েন তিনি। তখন তার কাছে থাকা মুঠোফোন দিয়ে পথচারীরা স্বজনদের ফোন করে বিষয়টি জানান।

সন্ধ্যায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ সদস্য আবদুল হান্নান ছুটিতে বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে অচেতন হয়ে পড়েন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে রবিবার রাতে তিনি মারা যান।
আবদুল হান্নান চতুর্থ এপিবিএন হেডকোয়ার্টারের অধীন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরার কলারোয়ার আলাইপুরে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে জানান, রবিবার বিকাল ৩টার দিকে অচেতন অবস্থায় এক পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় : ০৬:০৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২