সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরিশালে জব্দ জটকা বিতরণে বিশৃঙ্খলা, পুলিশের লাঠিচার্জ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ বরিশাল মৎস্য অধিদপ্তরে জব্দ করা জাটকা বিতরণ করা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করেছে।

বরিশাল মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত বরিশাল-ভোলা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৪টি ট্রাকে মোট ৮৬ জন জাটকা জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও সহকারীসহ আটক হয় মোট ১২ জন। জব্দ করা মাছ নিয়ে আসা হয় নগরীর সিঅ্যান্ডবি সড়কে মৎস্য অধিদপ্তর কার্যালয়ে।

নিয়মানুযায়ী ওই মাছ বিনামূল্যে বিতরণ করা হবে এমন খবরে সকাল থেকে শত মানুষের ভিড় জমে মৎস্য অধিদপ্তরের বন্ধ ফটকের সামনে। এদের প্রায় সবাই ছিল বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠন ও হতদরিদ্র শ্রেণির মানুষ।

রোববার বেলা দেড়টার দিকে মাছ বিতরণ শুরু হলে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। একপর্যায়ে জাটকা লুটের উপক্রম হয়। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত পুলিশ সেখানে লাঠিচার্জ করে।

বরিশাল মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, জাটকাবাহী ট্রাকের সঙ্গে আটক ১১ জনের মধ্যে চালক চার জনকে ১ মাস করে কারাদণ্ড, ৫ সহকারীকে ৫ হাজার টাকা জরিমানা এবং অপর ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সমাপ্তি রায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে জব্দ জটকা বিতরণে বিশৃঙ্খলা, পুলিশের লাঠিচার্জ

আপডেট সময় : ০৫:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২