সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

সিলেট সিসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলরের বাসায় হামলা !! বোমা নিক্ষেপ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট সিসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলরের বাসায় হামলা ও বোমা নিক্ষেপ খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ জানুয়ারী) বেলা ১টার দিকে। সিলেট নররীরর ১৩ নং ওয়ার্ডের খুলিয়াপাড়ার ৫২/৫নং বাসায় এ হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়, সিলেটে সিসিকের ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম নির্বাচিত হয়েছেন। তিনি তার ভাসুর নুরুল ইসলাম এর বাসায় দীর্ঘন ধরে চুক্তিতে বসবাস করে আসছেন।
শনিবার দুপুরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাসার সামনে পেট্রল বোমা ফাটিয়ে অগ্নিসংযোগ করে এবং দায়ের কোপে একজনের হাতের অঙ্গুগুলের মাথা কেটে ফেলে। খবর পয়েলামাবাজার ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সূত্রে জানা যায়, বাসার মূল মালিক নুরুল ইসলামের সাথে হেতিমগঞ্জের কয়েকজন লোকের সঙ্গে বাসা বিক্রির বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এরই জের ধরে শনিবার দুপুরে ৩০-৩৫ জনের একদল দুর্বৃত্ত বাসায় হামলা চালায়। দু’তলা বাসার উপরের তলায় কাউন্সিলর শানু ও নিচ তলায় রাকিব নামে একজন পরিবার নিয়ে থাকেন। হামলার সময় তারা বাসার মূল ফটক লাগিয়ে দিতে চাইলে হামলাকারীরা দা দিয়ে আঘাত করেন। এসময় রাকিব নামের ওই ব্যক্তির আঙ্গুগুলের মাথায় কোপ পড়ে। বাসার ভেতরে হামলাকারীরা ঢুকতে না পেরে ফটকে দা দিয়ে কুপায় এবং বাসার সামনে পেট্রল বোমা ফাটিয়ে টায়ারে অগ্নিসংযোগ করে। পুলিশ আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
কাউন্সিলর শানুর ভাসুর ও বাসার মূল মালিক নুরুল ইসলাম জানান, বছর খানেক আগে হেতিমগঞ্জের লোকমান নামে এক ব্যক্তি আমার বাসাটি ক্রয় করবে বলে ৬৫ লাখ টাকা দাম চূড়ান্ত করে। ৫ মাস আগে ১৫ লাখ দিয়ে একটি বায়নামাপত্র করে। কিন্তু এরপর আর আমার সঙ্গে যোগাযোগ না করে একটি ভুয়া দলিল করে আজ হঠাৎ করে ৩০-৩৫ জন লোক নিয়ে বাসাটি জোর করে দখল করতে চলে আসে এবং হামলা চালায়। এই ভুয়া দলিলের বিষয়টি আমি সম্প্রতি জানতে পেরেছি। এ বিষয়ে আমি আগামীকালই (রবিবার) আদালতে মামলা করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট সিসিকের সংরক্ষিত মহিলা কাউন্সিলরের বাসায় হামলা !! বোমা নিক্ষেপ

আপডেট সময় : ০৪:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২