সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ডিমলায় অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ গোলাম রাব্বানী ডিমলা নীলফামারী ডিমলাপ্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলায় অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫-জানুয়ারী) সকালে ডিমলা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুঠির ডাঙ্গা পুলের পাড় হতে কেয়ার বাজার পর্যন্ত সামাজিক নিরাপত্তা বেস্টনি কর্মসূচির আওতায় ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে এই কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন৷”২০২১-২২ অর্থ বছরে প্রথম পর্যায়ে ৪০ দিনের ইজিপিপি কর্মসূচিতে কাচাঁ সড়কে মাটির কাজে উপজেলা ১০ ইউনিয়নে ২ হাজার ৪ শত ৯৯ জন অতি দরিদ্র উপকারভোগী এই কাজে সুযোগ পেয়েছে। তারা প্রতিদিন ৪ শত করে ৪০ দিনে মোট ১৬ হাজার টাকা পাবে।’গরিব ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক সহায়তাসহ সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বর্তমান সরকার কাজ করছে। এজন্য উপজেলার অতিদরিদ্র এবং মৌসুমী বেকার শ্রমিক পরিবারের জন্য এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ত্রান ও পূনর্বাসন মন্ত্রনালয়ের সহযোগীতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।’উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রমুখ৷ এবছর ইজিপিপি কর্মসূচির মাটি কাটা শ্রমিকদের তাদের পারিশ্রমিক মোবাইল ব্যাংকিং রকেট এর মাধ্যমে পরিশোধ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিমলায় অতি দরিদ্রের কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ১২:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২