সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

টিকা দিয়ে সংক্রমণ ঠেকানো যায় না: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নিলে মৃত্যুর ঝুঁকি কমে যাবে। তবে করোনা থেকে আক্রান্তের হাত থেকে বাঁচতে হলে অব্যশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পড়তে হবে যাতে আমরা সংক্রমিত না হই। টিকা করোনা সংক্রামন ঠেকাতে পারে না, কিন্তু মাস্ক করোনা সংক্রমিন ঠেকাতে পারে।

আজ শনিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে সিটিস্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্য স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা মাত্রই ১১ দফার একটি কঠোর বিধি নিষেধ দিয়েছি। আমরা জনসাধারণকে এই নির্দেশনা মানতে আহবান করব। এই নির্দেশনা মানলে দেশে লকডাউনের প্রয়োজন হবেনা। কারণ লকডাউন দিলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি। আমরা এমন ক্ষতির সম্মুখীন হতে চাই না।

মন্ত্রী বলেন, করোনা এখন ঊর্ধ্বমুখী। শুক্রবার চার হাজার ৪০০ মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রতিদিন যে হারে করোনা রোগী শনাক্ত হচ্ছে তা আশঙ্কাজনক। আমি একটি সমীক্ষায় দেখেছি, আক্রান্ত যদি আড়াই হাজার হয়, সেখানে হাসপাতালে ভর্তি হচ্ছে দুই থেকে তিন শতাধিক রোগী। এর মধ্যে বর্তমানে এক শতাংশ রোগীর আইসিইউ প্রয়োজন হচ্ছে। এভাবে রোগী ও সংক্রমণ বৃদ্ধি পেলে হাসপাতালে যায়গা হবে না।

জাহিদ মালেক বলেন, আন্তর্জাতিক বানিজ্য মেলায় বেশিরভাগ লোকই মাস্ক ছাড়া। এটা খুবই দুঃখজনক। তবে আশার আলো হচ্ছে আগের চেয়ে অনেক মানুষ মাস্ক পরে। তাই সবাইকে মাস্ক পরতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমরা ইতোমধ্যে সাড়ে আট কোটি প্রথম ডোজ টিকা দিয়ে ফেলছি। দ্বিতীয় ডোজও পৌনে ছয় কোটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে সোয়া ১৪ কোটি টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। স্কুল শিক্ষার্থীদের ৭০ লাখ টিকা দেওয়া হয়েছে। তাদের এক কোটি ২৫ লাখ টিকার প্রয়োজন পড়বে। এ মাসেই সব শিক্ষার্থী এলে সেটা পূরণ করা সম্ভব। যারা এখনও টিকা নেন নাই তাদেরও তিনি টিকার নেওয়ার আহ্বান জানান।

এসময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিকা দিয়ে সংক্রমণ ঠেকানো যায় না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২