সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বরিশালকে শিরোপা এনে দিতে চান সাকিব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক ‍॥ প্রথমবারের মতো বরিশালের জার্সিতে দেখা যাবে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সাকিবকে নিয়ে প্রত্যাবর্তন রাঙাতে চায় বরিশাল। বিপিএল শুরুর আগে সাকিবও জানিয়েছেন, অধরা শিরোপার স্বাদ এনে দিতে চান বরিশালকে। সেই শিরোপা নিয়েই বরিশাল যেতে চান তিনি।

রাজধানীতে ফরচুন বরিশালের প্লেয়ারর্স সাইনিং অনুষ্ঠানে সাকিব বলছিলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। ফরচুন বরিশালের হয়ে এবার খেলব। প্রথমবার বরিশালের হয়ে খেলার সুযোগ। চেষ্টা থাকবে আমরা যেন বরিশালবাসীকে এবারের শিরোপাটা দিতে পারি।’

বরিশালের সমর্থকদের কাছে সমর্থন চেয়ে সাকিব বললেন, ‘আমরা আশা করব আপনারা দূর থেকে আমাদের সমর্থন করবেন আর আমরা শিরোপা নিয়ে আপনাদের সাথে দেখা করব।’

এর আগে বিপিএলে ৭টি আসর শেষ হয়েছে। যেখানে ৪টি অংশ নিয়েছে বরিশাল। যার দুটিতে ফাইনাল খেললেও শিরোপা জিতা হয়নি। এবার ৩ বছর পর প্রত্যাবর্তন হচ্ছে বরিশালের। সাকিব, ব্রাভো, ক্রিস গেইল, মুজিব উর রহমানদের নিয়ে বেশ শক্ত দল গড়েছে তারা।

নিজের দল নিয়ে সাকিব বলেন, ‘আমি দল নিয়ে খুবই খুশি। আমার কাছে মনে হয়, আমাদের ভারসাম্যপূর্ণ একটি দল আছে। সব দলই আসলে ভালো। আমাদের আসলে মাঠে পারফর্ম করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালকে শিরোপা এনে দিতে চান সাকিব

আপডেট সময় : ০৫:৪৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২