সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

এবার ইলিয়াসের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করলেন সুবাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

এবার ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে গায়ক ইলিয়াস হোসাইনসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। মামলার অন্য আসামি হলেন কারিন নাজ।

আজ বুধবার (১২ জানুয়ারি) বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে বনানী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন শাহ হুমায়রা সুবাহ। আজ এ মামলার এজাহার আদালতে আসে। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এজহার গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বাদী বলেন, আপত্তিকর ছবি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপে স্ক্রিনশট পাঠায় ও সামাজিক মর্যাদা হানির লক্ষ্যে ভীতি প্রদর্শনসহ ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করে। এজহারে বলা হয়, কারিন নাজ হলেন গায়ক ইলিয়াস হোসাইনের কথিত স্ত্রী ও মডেল।

এর আগে গত ৩ জানুয়ারি রাতে ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বনানী থানায় মামলা দায়ের করেন সুবাহ। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার ইলিয়াসের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করলেন সুবাহ

আপডেট সময় : ০৪:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২