সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্বামীসহ ববি’র ছাত্রীকে মারধরের ঘটনায় মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ স্বামীসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রীর ওপর হামলার ঘটনায় বুধবার সকালে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুর রহমান বুধবার দুপুরে মামলা দায়েরর সত্যতা স্বীকার করে বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীর স্বামী নির্যাতিত সোহাগ হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলায় চরকাউয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল আলম লিটন, তার ঘনিষ্ঠ সহযোগি জাহিদ হোসেন জয় এবং মাকুন মোল্লাসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।

ফলে বুধবার ববি’র ক্যাম্পাসে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়নি। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় স্বামীসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘুরতে গিয়ে ইউপি সদস্য লিটনের উপস্থিতিতে তার সহযোগিদের হামলার স্বীকার হন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার স্বামী। খবর পেয়ে রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। এসময় ইউপি সদস্য লিটন ও জয়ের বাড়ি এবং স্থানীয় একটি পাঠাগারে হামলার ঘটনা ঘটে।

পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী বিক্ষোভ করেন। পরে পুলিশ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়। ইউপি সদস্য লিটনের বাবা আলতাফ হোসেন হাওলাদার বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার বসত ঘরে ঢুকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরসহ লুটপাট করে। এসময় তাকে ও তার স্ত্রীকে মারধর করা হয়। বসত ঘরে হামলা চালিয়ে ভাঙচুরসহ লুটপাটের অভিযোগ করেছেন জয়ের মা জোসনা বেগম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীসহ ববি’র ছাত্রীকে মারধরের ঘটনায় মামলা

আপডেট সময় : ০১:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২