সংবাদ শিরোনাম ::
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, পার্ক নির্মাণের পরিকল্পনা ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান, ১ লাখ টাকা মূল্যের বেহুন্দী জাল পুড়িয়ে ধ্বংস বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আনন্দ মিছিলে টুলুর নেতৃত্বে বাবুগঞ্জের শতাধিক নেতাকর্মী নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করাকে দায়িত্ব মনে করেন ইকবাল হোসেন তাপস তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, ফিডিং, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝালকাঠিতে বাসন্ডা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা, চেয়ারম্যান প্রার্থী ৪ জনের নাম প্রস্তাব আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে তাতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাসের বিক্ষোভ চুয়াডাঙ্গায় পরীক্ষার হলে শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে মৃত্যু বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য

আগের ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনার সরাকারি বিধিনিষেধ মেনে শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে সব বাস, তবে ভাড়া বাড়ানো যাবে না। পরিবহন মালিকদের সাথে বৈঠক শেষে ব্রিফিং-এ এই তথ্য বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান নূর হোসেন মজুমদার।

বুধবার বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের জারি করা ১১ দফা নির্দেশনায় শনিবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালানোর নির্দেশ দেয়া হয়।

এর প্রেক্ষিতে বিকেলে বনানীর বিআরটিএ কার্যালয়ে বাস মালিকদের নিয়ে বৈঠক করেন বিআরটিএ চেয়ারম্যান। তিনি বলেন, অর্ধেক যাত্রী নিয়ে চললেও বাসে ভাড়া বাড়ানো অযৌক্তিক। বৈঠকে মালিকপক্ষ স্বাস্থ্য বিধি মেনে শত ভাগ যাত্রী নিয়ে বাস চালানোর দাবি জানায়।

বিআরটিএ চেয়ারম্যান এসময় আরো বলেন, পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের নেতারা বিধিনিষেধ বাস ও মিনিবাসে শতভাগ যাত্রী নিয়ে চলাচলের প্রস্তাত দিয়েছ। ৫০% যাত্রী পরিবহন করা হলে পরিবহন সংকট চরম আকার ধারণ করবে ও যাত্রীরা দুর্ভোগে পড়বে।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের এ প্রস্তাব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে পাঠানো হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নূর মোহাম্মদ মজুমদার বলেন, এখন বাস ভাড়া বাড়ানো যৌক্তিক হবে না। কারণ গত নভেম্বরে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসে যাত্রী পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগের ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস

আপডেট সময় : ০১:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২