বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
- আপডেট সময় : ১২:৪২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২ ৬৮ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মোঃ অলিউর রহমান (৬৭) নামের একজন বৃদ্ধ পথচারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার ছয়মাইল বাজার নামক স্থানে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ছয়মাইল বাজার নামক স্থানে মোঃ অলিউর রহমান নামের একজন রাস্তা পার হচ্ছিলেন। পথিমধ্যে বরিশাল থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন।
দূর্ঘটনায় নিহত কাজী অলিউর রহমান বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পূর্ব পাংশা গ্রামের মৃত ফজলে আলী কাজীর ছেলে।
খবর শুনে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সড়ক দুর্ঘটনায় পথচারী নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার জানান, সড়ক দুর্ঘটনায় নিহত কাজী অলিউর রহমান এর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকসহ চালক মোহাম্মাদ আলী (৫৫) কে আটক করা হয়েছে।
























