সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

পিরোজপুর থেকে ৫ রুটে বাস চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি ‍॥ চালককে মারধরের ঘটনায় পিরোজপুর থেকে অনির্দিষ্টকালের জন্য পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা শ্রমিক ইউনিয়ন। গত মঙ্গলবার ঝালকাঠি বাস টার্মিনালের অফিস কক্ষে পিরোজপুরের একজন সিনিয়র বাসচালককে আটকে রেখে মারধর করা হয়।

এ ঘটনায় খুলনা-বরিশাল-ঝালবাঠি-বরগুনা ও পটুয়াখালী এই পাঁচটি রুটে বৃহস্পতিবার থেকে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিষয়টির সমাধান না হওয়ায় আজ সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য এই পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান শেখ জানান, মঙ্গলবার দুপুরে ঝালকাঠি বাস টার্মিনালে আমাদের পিরোজপুরের সিনিয়র চালক অরবিন্দকে আটকে রেখে মারধর করা হয়েছে। যা নিয়ে স্থানীয় বাসচালকরা ক্ষুব্ধ হওয়ায় বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে।

আহত বাসচালক অরবিন্দ কুমার দাস জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে এসে মঠবাড়িয়া থেকে প্রতিদিনই চালক সুমন গাড়ি খালি নিয়ে যায় এবং পথ থেকে যাত্রী গাড়িতে তোলে। এটা করার নিয়ম নাই। বারবার মানা করলেও তারা এটা করে। বিষয়টিতে আমি বাধা দেওয়ায় মঠবাড়িয়া থেকে গাড়ি নিয়ে যখন বরিশাল যাচ্ছিলাম, তখন ঝালকাঠীতে পৌঁছালে আমাকে ধরে নিয়ে অফিস কক্ষে আটকে রাখে। পরে সুমনের নেতৃত্বে বাসের সুপারভাইজার ও হেলপারসহ আরও কিছু লোক আমাকে মারধর করে ও আমার সাথে থাকা নগদ ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে আমাকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ে আসে। আমি বিষয়টির দ্রুত সুষ্ঠু বিচার চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুর থেকে ৫ রুটে বাস চলাচল বন্ধ

আপডেট সময় : ০৫:৫০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২