সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

মাস্ক পরা বাধ্যতামূলক, জরিমানা করবে মোবাইল কোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সব মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে মাস্ক ব্যবহার নিশ্চিতের বিষয়ে বৈঠকে কথা হয়েছে। মাস্ক না পরলে জরিমানার বিষয়টিও উঠেছে। ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট বিষয়টি নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের টিকা নেওয়ার সনদ ছাড়া হোটেলে খাবার খাওয়া যাবে না। আগামী ১৫ দিনের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে। এছাড়াও বিশ্বে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশে এই মুহূর্তে লকডাউনের বিষয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাস্ক পরা বাধ্যতামূলক, জরিমানা করবে মোবাইল কোর্ট

আপডেট সময় : ০৩:১৬:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২