সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

কালকিনিতে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‌মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার সকালে শিকারমঙ্গল সংগঠনের প্রতিষ্ঠাতা প্রবাসী ফিরোজ মাহমুদ বুলু বেপারীর নিজ বাসভবনে নানা সামাজিক কাজের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়। পরে স্থানীয় মসজিদ মাদরাসার ছাত্রদের মাঝে ৫০ খানা কোরআন শরীফ, ৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও উপজেলার ১৩ টি ইউনিয়নের শীতার্তদের মাঝে ২০০০ কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়াও কালকিনি মাদরাসায় একটি শব্দযন্ত্র উপহার প্রদান করা হয়। কালকিনি পৌরসভার কাউন্সিলর ও অত্র সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান, কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল, সংগঠনের সভাপতি বিএম রাজিব, সুবিধাভোগীসহ নানা শ্রেণী পেশার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য মুখর হাসান। শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন ২০২১ সালে ৩৫টি সামাজিক কাজ করছেন। এর মধ্যে মসজিদ মাদরাসা ও এতিম অসহায়দের নিয়েই বেশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালকিনিতে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট সময় : ০২:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২