সংবাদ শিরোনাম ::
টিকা ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২ ১১৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকা ছাড়া রেস্টুরেন্টে খাওয়া যাবে না। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি আরও বলেন, গণপরিবহনে যাত্রী চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রী।























