সংবাদ শিরোনাম ::
পটুয়াখালী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো ৯ জনের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ১১৬ বার পড়া হয়েছে

মুনতাসির তাসরিপ, বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল থেকে আজ (২ জানুয়ারী) সকালে ছেড়ে যাওয়া ধানসিঁড়ি নামক একটি বাস দূর্ঘটনার কবলে পরে ৯ জন নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাউফল কাগজির পুল বাসস্টান্ড থেকে সকালে বাসটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস গাড়িটি বাকেরগঞ্জ এলাকার বটতলা নামক জায়গায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুঘর্টনার শিকার হয়।
রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বাউফলের অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।

























