সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা মদ ও নগদ টাকা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চুয়াডাঙ্গা শহরের অর্ধশতাধিক মামলার আসামি ‘মাদক সম্রাজ্ঞী’ শিপরা বেগম(৬০) ও একাধিক মাদক মামলার আসামি ছেলে শুকুর আলী অদ্য ডিবি কর্তৃক গ্রেফতার হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এঁর তথ্য ও নির্দেশনার ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা’র অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহাব্বুর রহমান এর নেতৃত্বে ডিবির চৌকস টিম চুয়াডাঙ্গা পৌরসভাধীন বুজরুক গড়গড়ি বুদ্ধিমান পাড়াস্থ মাদক সম্রাজ্ঞী খ্যাত শিপরা বেগম এর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমানে মরণনেশা ইয়াবা, মদ ও গাঁজা এবং প্রায় অর্ধলক্ষ মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার হয়েছে। গ্রেফতার হয়েছে মাদক সম্রাজ্ঞী শিপরা ও তার ছেলে একাধিক মাদক মামলার আসামি ছেলে শুকুর আলী। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ১ হাজার ২৪৫ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, ০১ বোতল মদ ও মাদক বিক্রয়ের নগদ ৪২ হাজার ৪৬০ টাকা।

মাদক সম্রাজ্ঞী ৬০ বছরের শিপরার নামে অর্ধশতাধিক মাদক মামলা আছে। এলাকার কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ আছে তার বিরুদ্ধে।এলাকায় পরিচিতি পান মাদকসম্রাজ্ঞী হিসেবে। ইতোপূর্বে শতাধিকবার গ্রেফতার হয় শিপরা। বিভিন্ন মেয়াদে সাজাও হয় চার মামলায়। জামিনে বের হয়ে প্রতিবারই মাদকের কারবার চালিয়ে গেছেন। তার স্বামী বাবুলও ছিলেন একাধিক মাদক মামলার আসামি। সে মারা যায় ২০১৫ সালে। শিপরা বেগমের ছেলে শুকুর আলী পাঁচ মামলার আসামি। ২০১৫ সালে একটি মামলায় ৩২ বছরের সাজাও হয় তার। আসামীদের ০২.০১.২০২২ খ্রিঃ বেলা ১৩:১০ ঘটিকার সময় নিজ বাড়ি থেকে উক্ত
মাদকদ্রব্য সহ গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই সোহেল রানা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা মদ ও নগদ টাকা উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২