সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

উত্তরে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৬ ডিগ্রিতে নামার পূর্বাভাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নতুন বছরের শুরুতেই জেঁকে বসছে শীত। এরই মধ্যে উত্তরাঞ্চলের কিছু এলাকার ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। আগামী ৪-৫ দিনে এটি আরো কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এবং শ্রীমঙ্গলের তাপমাত্রা বেশি নামতে পারে। এরমধ্যে আবার কিছু এলাকায় তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তরাঞ্চলের পঞ্চগড় ও মৌলভীবাজারের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এরই মধ্যে অনেক এলাকায় শৈত্যপ্রবাহ বইছে। এটি আরো এলাকায় ছড়াবে। বিশেষ করে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এটি বিস্তার লাভ করতে পারে। প্রথমে মৃদু হলেও পরে তাপমাত্রা আরো কিছুটা কমে মাঝারি আকারে বইতে পারে শৈত্যপ্রবাহ।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

তিনি আরো জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এরই মধ্যে কয়েকটি এলাকায় বইতে শুরু করা শৈত্যপ্রবাহের পরিধি আরও বিস্তৃত হবে। বিশেষ করে উত্তর-পশ্চিমাঞ্চলে এর বিস্তার ঘটবে। মৃদু দিয়ে শুরু হলেও তাপমাত্রা কমে তা মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া জানুয়ারিতেই আরো ২ থেকে ৩টি মৃদু অথবা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে, পরে এর মধ্যে তীব্র চেহারা নিতে পারে দুটি। এসময় নদীর অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা পড়ার পূর্বাভাসও দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উত্তরে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৬ ডিগ্রিতে নামার পূর্বাভাস

আপডেট সময় : ০২:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২