সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে ১৬ জানুয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:০০ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

একাদশ জাতীয় সংসদের নতুন বছরের প্রথম অধিবেশন বসছে ১৬ জানুয়ারি। এ দিন বিকেল ৪টায় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হবে এ অধিবেশন। একাদশ জাতীয় সংসদের ষোড়শ ও শীতকালীন অধিবেশন হবে এটি।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ।

তিনি জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

ফলো করুন-
সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভাষণের পর তাকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব আনা হবে। প্রায় পুরো অধিবেশনজুড়ে ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদন দেয়।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, করোনাকালে অন্যান্য অধিবেশনের মতো আগামী অধিবেশনটিও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে।

এর আগে গত বছরের ২৮ নভেম্বর শেষ হয় জাতীয় সংসদের ১৫তম অধিবেশন। ওই অধিবেশনে কার্যদিবস ছিল নয়টি। ২৮ নভেম্বর অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বছরের প্রথম সংসদ অধিবেশন বসছে ১৬ জানুয়ারি

আপডেট সময় : ০৪:২০:০০ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২