সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

১৫ জানুয়ারির মধ্যে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে ভ্যাকসিনেশনের আওতায় আনতে সিদ্ধান্ত গ্রহণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

আগামী ৬ জানুয়ারির মধ্যে যেসব ছাত্র-ছাত্রীর জন্মনিবন্ধন নেই এবং যাদের ১৬ ডিজিটের নিবন্ধন নম্বর রয়েছে তাদের পুনরায় জন্মনিবন্ধন তথ্যের ভিত্তিতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করার বিষয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে মাউশি।
গত ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারির মধ্যে ভ্যাকসিন গ্রহণযোগ্য সকল ছাত্রছাত্রীর প্রতিষ্ঠানভিত্তিক তালিকা সিভিল সার্জন অফিসে পাঠানোর বিষয়টি জেলা শিক্ষা অফিসার ও উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিশ্চিত করবেন। এ ছাড়া ৮ থেকে ১৫ জানুয়ারির মধ্যে টিকা প্রদানের জন্য নির্ধারিত দিনে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা নিশ্চিত করবেন।

মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সকল জেলা শিক্ষা কর্মকর্তা, থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা ১২ বছর হতে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিনেশনের আওতায় আনার লক্ষ্যে উপযুক্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৫ জানুয়ারির মধ্যে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা

আপডেট সময় : ০৫:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১