সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

লাখ টাকা ঘুস দাবি, সেই এসআই হারুন ক্লোজড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরগুনার বেতাগী থানায় দায়িত্বরত এসআই হারুনের বিরুদ্ধে লাখ টাকা ঘুস দাবির ঘটনায় তাকে ক্লোজ করা হয়েছে। বৃহস্পতিবার বেতাগী থানার ওসি মো. শাহআলম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ কনস্টেবল নিয়োগে ভূমিহীন সেই সজলের ভেরিফিকেশনের ফাইনাল রিপোর্টে লাখ টাকা ঘুস দাবির ঘটনায় তাকে বরগুনা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলেও জানান তিনি।

তবে এমন ঘটনায় আরও চিন্তিত হয়ে পড়েছে সজলের পরিবার। তাদের নানাভাবে জানানো হচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলায় ছেলে সজলের চাকরির সমস্যা হতে পারে। তাই সজলের পরিবার আবারো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।

এ ঘটনায় ঘুস দাবির অন্যতম সাক্ষী হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, শুরু থেকেই আমার ও ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমানের মারফতেই ঘুস চেয়েছেন এসআই হারুন। বাধ্য হয়ে বিষয়টি আপনাদের (সাংবাদিকদের) জানিয়েছি। তবে সংবাদ প্রকাশের পর এসআই হারুন ক্লোজড হওয়াটা জরুরি ছিল। তা না হলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা থাকত না।

এ ব্যাপারে জানতে এসআই হারুন অর-রশিদকে ফোন করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

বেতাগী থানার ওসি মো. শাহআলম হাওলাদার বলেন, এসআই হারুনকে বুধবার রাতেই বরগুনা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

প্রসঙ্গত, ভূমিহীন হওয়ার জটিলতার রেশ কাটিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে চাকরি পায় সেই সজল। তবে চাকরির ফাইনাল পুলিশ ভেরিফিকেশনে লাখ টাকা ঘুস দাবি করেন বেতাগী থানায় দায়িত্বরত এসআই হারুন অর-রশিদ। হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার এলাকার এক আওয়ামী লীগ নেতার মারফতে এক লাখ টাকা ঘুস দাবি করেন বেতাগী থানার এসআই মো. হারুন অর-রশিদ ফরাজী।

পরে সজলের বাবা বেতাগী থানায় পুলিশ ট্রেনিংয়ে যোগদানের নোটিশপত্র আনতে গেলে তার কাছে পরিমাণ কমিয়ে সর্বশেষ ৫০ হাজার টাকা দাবি করেন তিনি। এ নিয়ে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের পর এসআই হারুন অর-রশিদ ফরাজীকে বরগুনা পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লাখ টাকা ঘুস দাবি, সেই এসআই হারুন ক্লোজড

আপডেট সময় : ০৮:৫৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১