সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

বছর শেষে নায়িকা তমা মির্জাকে ডিভোর্স দিলেন হিশাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চলতি বছরের একেবারে শেষে এসে ঢাকাই ছবির চিত্রনায়িকা তমা মির্জাকে ডিভোর্স দিলেন তার স্বামী হিশাম চিশতি। গত ৭ সেপ্টেম্বর উকিলের মাধ্যমে তমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছিলেন তিনি। আইন অনুযায়ী ৩ মাসের মধ্যে সব সম্পর্কের জটিলতার নিষ্পত্তি ঘটে বিচ্ছেদ কার্যকর হয়ে গেছে তাদের।

২০১৯ সালের ৭ মে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক হিশাম চিশতীকে বিয়ে করেন তমা মির্জা। দুবাইয়ে হানিমুনও করেছিলেন তারা। সেখান থেকে ফেরার পর তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। সেই গুঞ্জন এখন বাস্তব হলো।
২০২০ সালের গত ৬ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থানায় ফৌজদারি মামলা করেন হিশাম চিশতি। মামলায় তমা মির্জা ছাড়াও তার পরিবারের কয়েকজনকে আসামি করা হয়। এর আগের ৫ ডিসেম্বর তমা মির্জাও তার স্বামীর নামে বাড্ডা থানায় একটি মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং যৌতুকের জন্য মারপিটসহ হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেছিলেন নায়িকা।

বিয়ে বিচ্ছেদের খবর আজ বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন হিশাম চিশতী। তিনি বলেন, ‌‘আমি গত ৭ সেপ্টেম্বর উকিলের মাধ্যমে তমাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি। আইন অনুযায়ী, ৩ মাসের মধ্যে সম্পর্কের জটিলতার নিষ্পত্তি ঘটে গেছে।’

চিত্রনায়িকা তমা মির্জা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি ডিভোর্সের নোটিশ হাতে পেয়েছি। দুজনে মিলেই সিদ্ধান্ত নেব কী করা যায়।’

২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় তমা মির্জার। ‘নদীজন’ সিনেমায় পার্শ্ব-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। এরপর থেকে নিয়মিতই কাজ করে যাচ্ছেন তমা। ২০২১ সালে ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম দিয়ে আলোচিত হন তমা মির্জা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বছর শেষে নায়িকা তমা মির্জাকে ডিভোর্স দিলেন হিশাম

আপডেট সময় : ০৫:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১