সংবাদ শিরোনাম ::
অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বানারীপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক মাস্টারের দাফন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা ৭১’র রণাঙ্গনের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার শুক্রবার (১৭ মে) সকাল ৭টায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে বৃহস্পতিবার নিজ বাড়িতে তিনি স্ট্রোক করেন।
তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক,সৈয়দকাঠি ইউনিয়ন ইসলামিয়া কলেজের সভাপতি ও উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক।
ওইদিন (শুক্রবার) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার তালাপ্রসাদ ঈদগাহ্ ও তাঁর এক সময়ের কর্মস্থল তালাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের উপস্থিতিতে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হালদারের নেতৃত্বে একদল চৌকস পুলিশ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রাজ্জাক মাস্টারের দাফন

আপডেট সময় : ০৯:০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪