সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ছেলের মৃত্যুর খবরে মারা গেলেন বাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দিনাজপুরের বীরগঞ্জে একমাত্র ছেলের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে ১০ ঘণ্টা পর মারা গেছেন বাবা। মৃতরা হলেন-বীরগঞ্জ পৌরসভার কলেজপাড়া গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৬৬) ও তার ছেলে ইমরান তানিম (৩২)।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোর ৪টায় ছেলে ও দুপুর দেড়টার দিকে বাবার মৃত্যু হয়। একই দিনে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন ইমরান তানিম। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়ার পথে তিনি মারা যান।

ছেলের মৃত্যুর খবর শুনে বাবা আমজাদ হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত ইমরান তানিমও এক সন্তানের বাবা ছিলেন। আমজাদ হোসেন বীরগঞ্জ উপজেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ছিলেন।

বীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমজাদ হোসেন তার আপন ভাই ও ইমরান তানিম ভাতিজা ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলের মৃত্যুর খবরে মারা গেলেন বাবা

আপডেট সময় : ০৩:১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১