সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

করোনার সুনামি আসছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ও ডেল্টার আঘাতে সংক্রমণের ‘সুনামি’ সৃষ্টি করতে পারে, যা স্বাস্থ্য ব্যবস্থার ওপর ‘তীব্র চাপ’ তৈরি করবে। খবর রয়টার্সের।

ইউরোপ ও অ্যামেরিকার পর ভারতে যেভাবে এই ভাইরাস ছড়াচ্ছে, তাকে সুনামির সঙ্গে তুলনা করেছে সংস্থাটি। জানা গেছে, এরই মধ্যে ওমিক্রনে জর্জরিত ইউরোপের ফ্রান্স, ইউক্রেন, ডেনমার্ক, ইতালি, স্পেন, পর্তুগাল ও গ্রিসসহ অনেক দেশ। ইউরোপের বেশিরভাগ দেশেই এই ভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ বাড়ছে জার্মানিতেও, এছাড়া অস্ট্রেলিয়াতেও গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ সংক্রমণ বেড়েছে।
পরিস্থিতি দেখে গোটা বিশ্বকে সতর্ক করে সংস্থার প্রধান বুধবার বলেছেন, ডেল্টার চেয়ে দ্রুত সংক্রমিত হচ্ছে ওমিক্রন। বিভিন্ন দেশে ওমিক্রনের কারণে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সকলকে এ বিষয়ে সতর্ক হতে হবে। ডেল্টা ভ্যারিয়েন্ট থাকার মধ্যে ওমিক্রনের হানা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এ অবস্থায় করোনার সুনামি চলে আসতে পারে।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি দুই লাখ সাত হাজার মানুষ আক্রান্ত হয়েছেন ফ্রান্সে। যুক্তরাজ্যে বুধবার শেষ ২৪ ঘণ্টায় প্রায় ১০ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় পোল্যান্ডে করোনায় মারা গেছেন ৭৯৪ জন। লাফিয়ে সংক্রমণ বাড়ছে ভারতেও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার সুনামি আসছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় : ০৬:০৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১