সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গায় দলিল লেখক কবিরের ঝুলন্ত মরাদেহ উদ্ধার : মৃত্যু রহস্যজনক::-

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: জাকিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার ::-

চুয়াডাঙ্গায় কবির হোসেন (৪৫) নামে এক দলিল লেখকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রাম থে‌কে মর‌দেহ‌টি উদ্ধার ক‌রে দর্শনা থানা পুলিশ মৃত কবির হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঝেরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে।

পরিবারের সদস্যরা জানান,

কবির হোসেন চুয়াডাঙ্গা রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছি‌লেন। যা উপার্জন করতেন তা দিয়ে দ্বিতীয় স্ত্রী ও সন্তান‌কে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো। এছাড়াও বিভিন্ন জায়গায় থেকে মোটা অংকের টাকা ঋণ নিয়ে ছিলেন তিনি। এ নিয়ে খুবই চিন্তিত ছিলেন। ধারণা করা হচ্ছে ঋণ পরিশোধে ব্যর্থ হয়েই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তি‌নি।

এ‌দি‌কে, স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে,

এর আ‌গে ক‌বির চুয়াডাঙ্গার ব‌াগানপাড়ায় দ‌লিল লেখক নিজাম মাহমু‌দের মেয়ের সা‌থে ১৪/১৫ বছর আ‌গে প্রথম বি‌য়ে হয়। সাংসা‌রিক কল‌হের কার‌ণে প্রথম বি‌য়ে তালাক হ‌য়ে যায়। সে ঘ‌রেও এক‌টি পুত্র সন্তান র‌য়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,

মঙ্গলবার সকালে রাঙ্গিয়ারপোতা গ্রামের একটি লিচু গাছে কবির হোসেনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নেয়।

এ‌দি‌কে, পুলিশ বলছে,

আত্মহত্যার মূল কারণ এখনো অস্পষ্ট। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠোনো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম বলেন,

দলিল লেখক কবির হোসেন খুবই ভালো মানুষ ছিলেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন। ধারণা করছি সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন। দর্শনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন,

মঙ্গলবার সকালে লিচু বাগান থেকে কবির হোসেন নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি। দুপুরে মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় দলিল লেখক কবিরের ঝুলন্ত মরাদেহ উদ্ধার : মৃত্যু রহস্যজনক::-

আপডেট সময় : ০৯:১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১