সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

৯ ওয়ার্ডে নৌকার প্রার্থী পেলেন ৬৭ ভোট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চতুর্থ দফায় কক্সবাজারের চকরিয়ায় ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৪ জন ও বিদ্রোহী প্রার্থী ২ জন এবং জামায়াত সমর্থিত (স্বতন্ত্র) ২ জন প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তবে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শাহনেওয়াজ রুমেল ৬৭ ভোট পেয়ে রেকর্ড গড়েছেন। তিনি ৯টি ওয়ার্ডের সবকটি মিলিয়ে সর্বমোট ৬৭ ভোট পান।

এর আগে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চকরিয়ার কৈয়ার বিল ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জান্নাতুল বকেয়া রেখা ৯৯ ভোট পেয়ে সারাদেশে আলোচনায় এসেছিলেন।

এইবার তাকেও হার মানিয়ে ৬৭ ভোট পেয়ে গড়েছেন নতুন রেকর্ড!
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার স্বাক্ষরিত বেসরকারি ফলাফলে দেখা যায়, চিরিঙ্গা ইউনিয়নে ১০ হাজার ৪৩০ জন ভোটারের মধ্যে ৮৮১৭ জন ভোটার ভোট দিয়েছেন। তন্মধ্যে ৩ হাজার ৬৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল হোসেন চৌধুরী।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন পেয়েছেন ২ হাজার ৫৬৭ ভোট। ইউনিয়নে মোট ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী নাজের হোসেন ৭১ ভোট পেলেও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ রুমেল পেয়েছেন ৬৭ ভোট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৯ ওয়ার্ডে নৌকার প্রার্থী পেলেন ৬৭ ভোট

আপডেট সময় : ০৩:৫৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১