সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিয়ের ৪ মাসের মাথায় স্ত্রীর আত্মহত্যা, নেপথ্যে মোবাইল ‘আসক্তি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিয়ের পর থেকেই স্বামী-সংসারে অমনোযোগী পিউ হাজরা সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকতেন। ওপার বাংলার দত্তাবাদের এই গৃহবধূ স্বামী সঞ্জয় হালদারের নিষেধ সত্ত্বেও দিনভর মোবাইলে গেইম খেলায় ব্যস্ত থাকতেন। এ নিয়ে মনোমালিন্যের জেরে বিয়ের চার মাসের মধ্যে আত্মহত্যা করল পিউ।

এক প্রতিবেদনে খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এদিকে, এ ঘটনার পর বিধাননগর দক্ষিণ থানার পুলিশ স্বামী সঞ্জয়কে গ্রেফতার করেছে। পিউকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
সঞ্জয়ের পরিবারের দাবি, গত আগস্টে পিউ হাজরার সঙ্গে বিয়ে হয় সঞ্জয়ের। বিয়ের পর থেকেই স্ত্রীর মোবাইল ফোনে গেইম খেলা নিয়ে আপত্তি জানাতেন স্বামী।

কিন্তু সেই কথায় কর্ণপাত করতেন না মোবাইল গেমে আসক্ত পিউ। সবকিছু ছেড়ে গেইম নিয়ে মেতে থাকতেন তিনি। এই নিয়ে দু’জনের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকত।
গত মঙ্গলবার দুপুরেও এই নিয়ে দুজনের বিবাদ বাঁধে।

এরপর বাড়ি থেকে বেরিয়ে যান সঞ্জয়। ওদিকে গোসল-পূজা সেরে নিজের ঘরে ঢুকে যান পিউ। বিকেলে সঞ্জয় বাড়ি ফিরে দেখেন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন স্ত্রী। পরবর্তীতে স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের ৪ মাসের মাথায় স্ত্রীর আত্মহত্যা, নেপথ্যে মোবাইল ‘আসক্তি’

আপডেট সময় : ০৪:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১