সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

লঞ্চে অগ্নিকাণ্ড দুঃশাসনেরই নিকৃষ্ট নমুনা: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের এই শোক সহ্য করার মতো নয়। বর্তমান সরকারের আমলে সারাদেশ শোকের কালো মেঘে সবসময় আচ্ছন্ন থাকে। অখণ্ড কর্তৃত্বের অধিকারী ক্ষমতাসীনদের বেপরোয়া কর্মকাণ্ডে দেশব্যাপী যেন অনিয়মেরই রাজত্ব চলছে।

শুক্রবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন সই করা এক বিবৃতিতে এ সব কথা বলেন বিএনপির মহাসচিব।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গতরাতে এমভি অভিযান-১০ লঞ্চের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা করুণ ও মর্মস্পর্শী। ঢাকা থেকে এই লঞ্চটি ৪০০ জন যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশে রওয়ানা দেয়। অগ্নিকাণ্ডের সময় লঞ্চটিতে এক হাজারের মতো যাত্রী ছিল। পোড়া ওই লঞ্চ থেকে এ পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধার কর্মীরা।

৯০ জনকে দগ্ধ ও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সারা জাতির ন্যায় আমিও বিমর্ষ ও শোকাহত।
তিনি আরও বলেন, এই শোক সহ্য করার মতো নয়। বর্তমান সরকারের আমলে সারাদেশ শোকের কালো মেঘে সবসময় আচ্ছন্ন থাকে।

অখণ্ড কর্তৃত্বের অধিকারী ক্ষমতাসীনদের বেপরোয়া কর্মকাণ্ডে দেশব্যাপী যেন অনিয়মেরই রাজত্ব চলছে। জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতাকে আটকিয়ে ফেলা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের অভাবে সর্বত্র দুর্বৃত্তদের দাপট বিদ্যমান। আর সে কারণেই জীবন দিতে হচ্ছে নিরীহ যাত্রীদের। এই অগ্নিকাণ্ডে হতাহতের হৃদয়স্পর্শী ঘটনা দুঃশাসনেরই এক নিকৃষ্ট নমুনা।

লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন মির্জা ফখরুল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লঞ্চে অগ্নিকাণ্ড দুঃশাসনেরই নিকৃষ্ট নমুনা: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:২২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১